কার্টুনের খাতা - পার্ট ১
(বন্ধু সৃজনের উপদেশে সব কার্টুনগুলো এক জায়গায় জমিয়ে রাখবো মনস্থ করেছি। এইখানে একগাদা রইলো, রিভার্স ক্রনোলজিকাল অর্ডারে, মানে সবথেকে শুরুর-টা এই পোস্টের সমসাময়িক, নীচের গুলো আরও পুরোনো। বলাই বাহুল্য, সব চরিত্র কাল্পনিক।) ------------------------------------------------------------------- এপ্রিল-মে ২০২১ (মূল স্কেচটি-ই রইলো। পরিবর্তিত রূপ অন্যত্র প্রকাশিত।) --------------------------------------------------------------------------- মার্চ ১৮ ২০২১ “নন্দমুদির শাম্লা গরু ভাগলো কোথায় লক্ষ্মীছাড়া? নন্দ ছোটে ভীষণ রাগে, চমকে ওঠে কলেজপাড়া; শেষকালেতে নন্দসেনা, হদ্দ হয়ে ফিরলে পাড়ায়— কোথায় বাসা, কোথায় গরু? ‘পায়ের বেগেই পোঁ* কেটে যায়’।“ ডিসক্লেইমারঃ সব গরু কাল্পনিক, কার্টুনটাও কাল্পনিক, আমিও একটি কাল্পনিক চরিত্র। ----------------------------------------------------------- মার্চ ১৬, ২০২১ কালকে একটা গুরুত্বপূর্ণ মিটিং-এর সময়ে এই সমস্ত খামকাজ করেছি। কিন্তু তাপ্পর সকালে উঠে দেখি আরেকজন কেউ এইরকম-ই আরেকটা কাটুম এঁকেছেন। অবশ্য এ আর নতুন কিছু না, মাথায় নতুন পেপার-এর আইডিয়া এলেই মনে মনে ...