কার্টুনের খাতা - পার্ট ১
(বন্ধু সৃজনের উপদেশে সব কার্টুনগুলো এক জায়গায় জমিয়ে রাখবো মনস্থ করেছি।
এইখানে একগাদা রইলো, রিভার্স ক্রনোলজিকাল অর্ডারে, মানে সবথেকে শুরুর-টা এই পোস্টের সমসাময়িক, নীচের গুলো আরও পুরোনো। বলাই বাহুল্য, সব চরিত্র কাল্পনিক।)
-------------------------------------------------------------------
এপ্রিল-মে ২০২১ (মূল স্কেচটি-ই রইলো। পরিবর্তিত রূপ অন্যত্র প্রকাশিত।)
“নন্দমুদির শাম্লা গরু
ভাগলো কোথায় লক্ষ্মীছাড়া?
নন্দ ছোটে ভীষণ রাগে,
চমকে ওঠে কলেজপাড়া;
শেষকালেতে নন্দসেনা,
হদ্দ হয়ে ফিরলে পাড়ায়—
কোথায় বাসা, কোথায় গরু?
‘পায়ের বেগেই পোঁ* কেটে যায়’।“
ভাগলো কোথায় লক্ষ্মীছাড়া?
নন্দ ছোটে ভীষণ রাগে,
চমকে ওঠে কলেজপাড়া;
শেষকালেতে নন্দসেনা,
হদ্দ হয়ে ফিরলে পাড়ায়—
কোথায় বাসা, কোথায় গরু?
‘পায়ের বেগেই পোঁ* কেটে যায়’।“
ডিসক্লেইমারঃ সব গরু কাল্পনিক, কার্টুনটাও কাল্পনিক, আমিও একটি কাল্পনিক চরিত্র।
-----------------------------------------------------------
মার্চ ১৬, ২০২১
কালকে একটা গুরুত্বপূর্ণ মিটিং-এর সময়ে এই সমস্ত খামকাজ করেছি।
কিন্তু তাপ্পর সকালে উঠে দেখি আরেকজন কেউ এইরকম-ই আরেকটা কাটুম এঁকেছেন। অবশ্য এ আর নতুন কিছু না, মাথায় নতুন পেপার-এর আইডিয়া এলেই মনে মনে জানি কেউ না কেউ অলরেডি লিখে-টিখে ফেলেছে, গুগুল স্কলার-এ সার্চ মারলেই গমগমে গলায় বলে উঠবে, তুমসে না হো পায়েগা।
এই তো জীবন, শোভনদা।
--------------------------------
ফেব্রুয়ারী ১৮, ২০২১
আগেরদিনের সেই 'বসে আঁকো'র গপ্পো লেখার পরে মনে হলো, এই বুড়ো বয়সে আরেকবার "একটি বাজারের দৃশ্য" আঁকার চেষ্টা করা যাক।
তা একটা বাজারের দৃশ্য এঁকেছি দেবাশীষ দেবের একটা আঁকা টুকলি+সার্জারি করে ... খানিকটা যেরকম কল্পনায় দেখতে পেলাম একদম সেইরকম -
---------------------------------
ফেব্রুয়ারী ১০, ২০২১
(p.s. the usual disclaimer, fictional characters and all.
p.p.s. আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, Social media-র কু-ফল থেকে উনি-ই বাঁচাবেন !)
--------------------------------
ফেব্রুয়ারী ৫, ২০২১
This piece is called 'I have no idea what I am talking about', because I don't, obviously.
(p.s. All characters I draw are purely fictional, and they live in the magical world of R. K. Laxman, my idol.)
এর পরেরগুলি পুরোনো, ক্যাপশনহীনঃ
কোন কার্টুন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেও উহ্য থাক। সমঝদারোঁকে লিয়ে ...









Comments
Post a Comment